কতুয়াবাড়ী উচ্চ বিদ্যালয় এন্ড ভোকেশনাল

স্থাপিতঃ ১৯৯৬ খ্রিঃ

কতুয়াবাড়ী উচ্চ বিদ্যালয় এন্ড ভোকেশনাল

ডাকঘর: সিংড়া, উপজেলা: সিংড়া, জেলা: নাটোর, পোস্ট কোডঃ ৬৪৫০
EIIN No: 124292

প্রতিষ্ঠানের ইতিহাস

কতুয়াবাড়ী উচ্চ বিদ্যালয়টি ১৯৯৬ইং সালে অত্র এলাকার জ্ঞানী বিদ্যোৎসাহী বাক্তিদের উদ্যোগে এবং নাটোর জেলার সিংড়া উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান এবং কলম উচ্চ বিদ্যালয়ের কিংবদন্তি প্রধান শিক্ষক জনাব বদিউজ্জান সাহেবের সহযোগীতায় এবং অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মোঃ শারদুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় আত্রাই নদীর তীরে, সিংড়া উপজেলা সদর হইতে দুই কিঃমিঃ দক্ষীনে ঐতিহাসিক কতুয়াবাড়ী গ্রামে এক নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা কালে অত্র এলাকার একমাত্র কৃতি সন্তান জনাব শারদুল ইসলাম লেখাপড়া শেষে চাকুরীর সন্ধানে এদিক সেদিক চেষ্টার পর সিংড়া উপজেলার এক অজপাড়া গ্রামঃ- বাহাদুরপুর। সেখানে এলাকার জনগন মিলে প্রতিষ্ঠা করে এক কলেজ, সে কলেজে বাংলা প্রভাষক হিসাবে যোগদান করেন জনাব  মোঃ শারদুল ইসলাম। সেখানে কিছুদিন ক্লাস নেওয়ার পরে তার উপলব্ধি হয় যে. এই অজ পাড়া গ্রামে যদি কলেজ প্রতিষ্ঠা করতে পারে তা হলে আমি কেন পারবো না। তাই সেখান থেকেই শুরু করেন তাঁর স্বপ্নের বাস্তবায়ন।

বিদ্যালয়টি ১৯৯৬ সালে এলাকার ১। সেলিম উদ্দিন মৃধা ২। দেলবর হোসেন মৃধা ৩। মোঃ আয়েশ উদ্দিন ৪। মোঃ মেছের আলী ৫। মোঃ আহাদ আলী ৬। মোহাম্মদ আলী ৭। মোঃ দুর্লভ আলী গং এর দানকৃত ১০৭ শতক জমির উপর প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে জেলা প্রশাসন থেকে প্রাপ্ত অনুদানের ভিত্তিতে নির্মিত একটি টিনশেড  আধাপাকা ভবনের উপর ভিত্তি করে কতুয়াবাড়ী জুনিয়র উচ্চ বিদ্যালয় নামে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্নে প্রধান শিক্ষক পদে জনাব মোঃ শারদুল ইসলাম এবং ৬জন শিক্ষক ও কর্মচারী নিয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়টি ১৯৯৭ সালে পাঠদানের অনুমতি ও ২০০০ সালে রাজশাহী শিক্ষা বোর্ড এর অধীনে একাডেমিক স্বীকৃতি লাভ করে এবং ২০০২ সালে জুনিয়র শাখা এমপিও ভুক্ত হয়। পরবর্তী বছর ২০০২ সালে হাই স্কুল শাখা পাঠদানের অনুমতি লাভ করে এবং ২০০৪ সালে একাডেমিক স্বীকৃতি পায় এবং সে বছরই অত্র বিদ্যালয় থেকে সরাসরি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কাঙ্খিত ফলাফল অর্জন করে। ২০১০ সালে বিদ্যালয়টির হাইস্কুল শাখা এমপিও ভুক্ত হয়।

বর্তমানে প্রতিষ্ঠানে ১টি পুরাতন ভবন, তৃতীয় তলা ভবন ১টি, আধাপাকা ভবন ১টি সহ মোট ১৬টি শ্রেণিকক্ষ আছে। বর্তমানে বিজ্ঞান, মানবিক, বানিজ্য বিভাগসহ এস.এস.সি ভোকেশনাল শাখা চালু আছে। বর্তমানে বিদ্যালয়ে ৬ শতাধিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষক শিক্ষিকা এমপিও ভুক্ত ২২ জন ও কর্মচারী ০৬ জন। কয়েকজন শিক্ষক ও কর্মচারী খন্ডকালীন হিসেবে দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়টির বিগত ১০ বছরের এসএসসি পরীক্ষার গড় ফলাফল ৯৮%। এবং সিংড়া উপজেলার ১ম সারির বিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম।

উল্লেখ্য ২০২৩ সালে অত্র বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব জেলার শ্রেষ্ঠ ল্যাব হিসাবে নির্বাচিত হয়। প্রতিষ্ঠানে সহশিক্ষা চালু রয়েছে। অতীতের ন্যায় বর্তমানেও বিদ্যালয়টি স্ব-মহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিদ্যালয়টির বর্তমান নাম কতুয়াবাড়ী উচ্চ বিদ্যালয় এন্ড ভোকেশনাল এবং সভাপতি হিসেবে আছেন মোঃ আহসান হাবীব মিন্টু । এই বিদ্যালয়টি এলাকাবাসীর অহংকার।

প্রধান শিক্ষক

মোঃ শারদুল ইসলাম

শিক্ষাই জাতির মেরুদন্ড। কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙিক্ষত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপূর্ণ হতে হয় স্বীয় সাধনায়। এ ক্ষেত্রে শিক্ষাই হলো আমাদের মূলমন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙিক্ষত পরিবর্তন। আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমি বিনয়ের সাথে দাবী করি, কতুয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে এসব কিছুর সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক, আনুষ্ঠানিক, খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা।

এডমিশন ফর্ম

নোটিশ বোর্ড

SL.ধরণ ডেট ডাউনলোড

মাননীয় প্রধান উপদেষ্টা

ড. মোঃ ইউনুস
প্রধান উপদেষ্টা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মহাপরিচালক

প্রফেসর বি. এম. আব্দুল হান্নান মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব)

মাননীয় সভাপতি

নাম
সভাপতি
বানী

জরুরি হটলাইন

জাতীয় সংগীত

Scroll to Top